1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১ সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া অনুষ্ঠিত
শিরোনাম
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা কটিয়াদীতে চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার সরিষাবাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ আটক-১

লক্ষ্মীপুরে” চাঁদাবাজি করে শহীদের রক্তের অপমানিত করবেন না”ডাঃ শফিকুর রহমান

  • প্রকাশ কাল রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

সরকারের উদ্দেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের তিন কোটি মানুষকে কারাগারে নেয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশের তিন কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ সমর্থন করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের ৫ই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, তার নাম হলো জামায়াতে ইসলাম। এক এক করে ১০ জনকে খুন করা হয়েছে। আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘১৩ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুঃখে-দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এ সময়টাতে প্রিয় সহধর্মিণীকে তিনি হারিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের জামায়াতের আমির বলেন, ‘ইসলামী কোনো দলের লোক চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয় না, কারণ তারা আল্লাহকে ভয় পায়।’

তিনি আরও বলেন, ‘এই ১৭ বছরে বাংলাদেশ অনেক কিছু ঘটে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে।

জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মো. ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, শাহজাহান চৌধুরী, ড. মুহাম্মদ রেজাউল করিম, আতিকুর রহমানসহ অনেকে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পরে লক্ষ্মীপুরে খোলা ময়দানে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৬ সালে লক্ষ্মীপুরে এরকম খোলা ময়দানে জামায়াতের সমাবেশ হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নানা দমন-নিপীড়নের কারণে প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি দলটি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST