1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

নান্দাইলে প্রশিক্ষণ শেষে ২০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ-

  • প্রকাশ কাল শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়েছে

নান্দাইল প্রতিনিধি (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে ২০ শিক্ষার্থী ও নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
তিন মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাদের সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এতে তারা স্বাবলম্বী হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে খুশি শিক্ষার্থী ও নারীরা।
এই উদ্যোগের প্রশংসা করলেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতারাও।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নান্দাইল সদরে অবস্থিত সমূর্ত জাহান মহিলা কলেজ চত্বরে অসচ্ছল ও অসহায় শিক্ষার্থী এবং নারীদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাদল চন্দ্র দত্ত ও কলেজ পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা আনোয়ার হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনের হাতে সেলাই মেশিন তুলে দেন ইউএনও সারমিনা সাত্তার। সেলাই মেশিন পেয়ে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST