1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

ভালুকায় চোরকে ধরতে গিয়ে ছুরির  আঘাতে যুবক নিহত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে সাকিব সিকদার নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের জানান, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। দৌড়ে ছিনতাইকারীর পিছু নিলে হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। নিহত সাকিব সিকদার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে ছিনতাইকারী ছুরিকাঘাত করলে সাকিব মারা যান। স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST