1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান… আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

  • প্রকাশ কাল শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়েছে

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি: বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আজ (৭ ডিসেম্বর) বেলাবতে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি বলেন,সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন। পথ সভা শেষে বিকালে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের উত্তর গ্রামীণ প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং বাজনাব ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি,বাজনাব ইউনিয়ন পরিষদের সাবরক চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়ার স্মরনে দো’আ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশ বাচাও মানুষ বাচাও স্লোগানকে লালন করে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে এবং ভারতে আসামে বাংলাদেশের উপহাইকমিশনে উগ্রবাদিদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পড়ানোয় নিন্দা জ্ঞাপন করেন।

স্মরণ সভা প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ হাসান হাফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে
ও সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহরাব মিয়া,সদস্য সচিব মোস্তফা মিয়া, উপজেলা ছাত্রদল নেতা পাপন মিয়া’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST