1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

করিমগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায়  উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ  শাহেদ রনি, শহিদ মোবারক হোসেনের মা জামেনা খাতুন, শহিদ আব্দুল্লাহ রুবেলের বোন সুমাইয়া, আহত আবু মুসা শান্ত ও সাকিব আল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। 

আহতের সুস্থতা কামনা করে ও শহীদদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন বুলবুল। 

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, ‘হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন।’ তিনি উল্লেখ করেন ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই দেশের উন্নতি সম্ভব।’

সদ্যমুক্ত বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন। 

স্মরণ সভা শেষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার শহিদ মোবারক ও শহিদ আব্দুল্লাহ রুবেলের পরিবারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST