1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

পতেঙ্গায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত অস্ত্রসহআটক :কোস্টগার্ড

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযানে দেশীয় অস্ত্র, গোলাসহ কুখ্যাত রাশেদ-গিয়াস গ্রুপের ৬ জন ডাকাতকে আটক করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন-তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক জানান, গোয়েন্দা তথ্যে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় একটি জলদস্যুর দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়।

তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে তাঁরা রাশেদ-গিয়াস গ্রুপের সদস্য বলে জানান। ডাকাতেরা দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতেন বলে স্বীকার করেন। জব্দকৃত মালামালসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST