1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ ও ২১কোটি টাকার মাদক জব্দ -বিজিবি ২

  • প্রকাশ কাল শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৭৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ সীমান্তে আভিযানিকদল কর্তৃক অভিযানে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ। এদিগে এক রাতেই কক্সবাজার সীমান্তে ২১ কোটি টাকা মূল্যের ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে

১৬ আগস্ট জনসংযোগ কর্মকর্তা
বর্ডার গার্ড বাংলাদেশ (সদর দপ্তর বিজিবি) মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস অভিযানের কথা প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

আপনি বলেন,দায়িত্বপূর্ণ কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়েছে।

গত ১৫ আগস্ট রাত সাড়ে ১১টায়,গোপন সংবাদে নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে তল্লাশি অভিযানে ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

মাদক পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনীত মাদকদ্রব্য লুকায়িত রয়েছে তথ্যে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি মাদকবিরোধী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস বলেন, অদ্য ১৬ আগস্ট গভীর রাত অবধি অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম আরো বলেন, মাদকযুদ্ধে বিজিবি সদায় সক্রিয়। বিজিবির চৌকস অভিযানে এক রাতেই কক্সবাজার সীমান্ত থেকে ২১ কোটি টাকা মূল্যের ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST