1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

  • প্রকাশ কাল সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যান চাপায় সুফিয়া (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার মেয়ে সাথী (১৩)।

সোমবার (১৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, মেয়েকে নিয়ে দিন রাত উপজেলার বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিলো মানসিক ভারসাম্যহীন সুফিয়ার নেশা। প্রতিদিনের মতো এদিন সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে  হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST