1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

বাজিতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উদ্বোধন

  • প্রকাশ কাল বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১০ জুলাই) বিকেলে বাজিতপুর ঐতিহাসিক ডাকবাংলা মাঠে মাইজচর ইউনিয়ন বনাম হুমাইপুর ইউনিয়নের খেলার মাধ্যেমে শুভ উদ্বোধন করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল।
এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বাজিতপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, বাজিতপুর পৌর আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামাল লাদেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম, বাজিতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ফারুক আহাম্মদ, কৈলাগ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কায়ছার-এ-হাবীব, মাইজচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাবারক মিয়াজি।
এবারের খেলায় ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১২ টি দল অংশগ্রহণ করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST