1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার আহবান-বিএমইউজে

  • প্রকাশ কাল শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৪৩ বার পড়েছে

স্টাফ রিপোর্টারঃ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন বিএমইউজে।

মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হচ্ছে। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান দাবি করে বলেন স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়ে আরো বলেন, বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মী চাকুরী (শর্তাবলী) আইনের সংশোধন সংযোজন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করে সাংবাদিক হয়রানি বন্ধের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকদের অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী প্রকাশের ব্যবস্থা করতে হবে। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করতে হবে।
পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন বন্ধের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST