1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধারকৃত বাংলাদেশী

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া থেকে

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধারকৃত বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে একটি টীম ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছেছেন। দূতাবাসের টীম ইতোমধ্যে নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে হতাহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। অতীব দূঃখের সাথে জানানো যাচ্ছে যে, বর্ণিত দুর্ঘটনায় নিহত নয়জন অভিবাসীর মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক। এছাড়াও নৌকাটি হতে মুমূর্ষু অবস্থায় একজনসহ মোট ২৭ জন বাংলাদেশিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে মাদারীপুর জেলার ০৫ জন এবং গোপালগঞ্জ জেলার ০৩ জন বাসিন্দা। মৃত্যুবরণকারী বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিম্নরূপঃ
০১) সজল, ঠিকানাঃ শেনদিয়া, খালিয়া, রাজৈর, মাদারীপুর।
০২) নয়ন বিশ্বাস, পিতাঃ পরিতোষ বিশ্বাস, ঠিকানাঃ কদমবাড়ি উত্তরপাড়া, কদমবাড়ি, রাজৈর, মাদারীপুর।
০৩) মামুন সেখ, ঠিকানাঃ সরমঙ্গল, খালিয়া, রাজৈর, মাদারীপুর।
০৪) কাজি সজীব, পিতা: কাজী মিজানুর, মাতা: রেণু বেগম, ঠিকানাঃ তেলিকান্দি, বাজিতপুর নতুন বাজার, রাজৈর, মাদারীপুর।
০৫) কায়সার, ঠিকানাঃ কেশরদিয়া, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।
০৬) রিফাত, পিতা: দাদন, ঠিকানাঃ বড়দিয়া, রাগদী, মুকসুদপুর, গোপালগঞ্জ।
০৭) রাসেল, ঠিকানাঃ ফতেহপট্রি, দিগনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ।
০৮) ইমরুল কায়েস আপন, পিতা: মোঃ পান্নু শেখ, মাতা: কামরুন্নাহার কেয়া, গয়লাকান্দি, গঙ্গারামপুর গোহালা, মুকসুদপুর, গোপালগঞ্জ।
এছাড়াও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।
দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ দেশে প্রেরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস তিউনিসিয়া এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়াও বর্ণিত দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে প্রেরণসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের প্রচাষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST