1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিরোনাম

মিঠামইনে পরকীয়ার জেরে হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী মোঃ আব্দুল মালেক (৩৬) খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আঃ মালেককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে মিঠামইন থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে তিনটায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাপুর গ্রাম থেকে আঃ মালেককে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুরে স্ত্রীর পরকীয়ার জের ধরে আব্দুল মালেককে নিজ ঘরে মারধর করে অভিযুক্ত আব্দুল মালেকসহ তার পরিবারের লোকজন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মালেকের।

পরে, এই ঘটনায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার নিহত মালেকের বড় ভাই হামিদুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় ১২জনের নাম উল্লেখ ও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।

২৫ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানা পুলিশ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রায়লা গ্রামে অভিযান চালিয়ে আসামি মোঃ হুমায়ুন ও তার বাবা মোঃ ওসমান মিয়াকে এবং ২৬ জানুয়ারি শুক্রবার মিঠামইনের বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে মোঃ সিরাজ মিয়া ও মোঃ নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত মোঃ আব্দুল মালেক (৩৬) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, গোপন খবরের ভিত্তিতে রাত ব্যাপী অভিযান করে মামলার প্রধান আসামী আবদুল মালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছি। অন্যরা আদালতে আত্মসমর্পণ করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST