1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর ১৫২ দিন পর কাবুলে পিতার কবরের পাশে দাফন হাসমত মোহাম্মদীর মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ থানায় অভিযোগ করায় ভুক্তভোগীর বাড়িতে হামলা অভিযোগের তীর এনসিপি নেতার বিরুদ্ধে ” জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন” নান্দাইলে ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ: এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কিশোরগঞ্জে সিনিয়র বনাম জুনিয়র ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবা সহ ২ “বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শোক”কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে দাফন খোলা চিঠি “স্বরাষ্ট্র মন্ত্রণালয়”
শিরোনাম

শীতের তীব্রতায় সিরাজগঞ্জে সকল বিদ্যালয় ছুটি ঘোষনা

  • প্রকাশ কাল সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৯ বার পড়েছে

মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:

শীতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের কারণে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে ঘর থেকে বের হতে পারছে না ছাত্র-ছাত্রীরা।শৈত্যপ্রবাহের কারণে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী এতথ্য নিশ্চিত করেছেন। 

আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এরপর বেলা ১২টার দিকে প্রথমে প্রাথমিকে এই ছুটি ঘোষণা করা হয়। পরে দুপুর দেড়টার দিকে জেলার মাধ্যমিক স্তরের ৫৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

সিরাজগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায়, জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে। 

সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী বলেন, প্রচণ্ড শীতে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে কষ্ট হচ্ছে। আমি সবসময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সবগুলো মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না কমলে ছুটি আরও বাড়বে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST