1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনের কাজে যোগদান করায় সাবেক কমিশনার বহিষ্কার

  • প্রকাশ কাল শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়েছে

পাকুন্দিয়া( কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরকারকে বহিষ্কার করা হয়েছে।
মকবুল হোসেন সরকার পাকুন্দিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মকবুলকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিস্কৃত নেতা মকবুল হোসেন সরকার জানান, আমি প্রতিহিংসার শিকার। কে বা কারা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে আমার ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। যেহেতু দল আমাকে বহিষ্কার করেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেবোএ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST