1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

নাটোরের যুবলীগ কর্মী হত্যা মামলার আসামী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৮১ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

নাটোরের লালপুরে যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার অন্যতম পলাতক আসামী হালিমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৬টায় র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারের পর হালিমকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এতে বলা হয়, র‌্যাব-৫ প্রযুক্তির মাধ্যমে জানতে নাটোরের যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার (লালপুর থানার মামলা নং-২০/২৭৪, তারিখ ২০/০৮/২০২৩) অন্যতম আসামী হালিম চুয়াডাঙ্গার দর্শনায় আত্মগোপন করে আছে। এরপরই নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা অভিযান পরিচালনা করে। এসময় হালিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট আসামী হালিম এবং দলবল নিয়ে যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম এবং তার দল মোটরসাইকেল পার্কিং এর অজুহাতে লালপুরের নানদা (নান্দ) গ্রামের বটতলায় নাজমুলের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে নাজমুলকে হালিম এবং জিয়া ছুরিকাঘাত করে। এ ঘটনায় নাজমুল মারা যায়। তবে ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার এজাহারের উপর ভিত্তি করে ছায়া তদন্ত করে র‌্যাব-৫

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST