1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার পড়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় কিশোরগঞ্জ শহরের খরমপট্টিস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র সভাপতি ফাইজুল হক গোলাপের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি কাঞ্চন শিকদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান লিপন, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী সদস্য আজিজুল হক ফাহিম, সদস্য এনামুল হক সেলিমসহ সকল সাংবাদিক সদস্যবৃন্দ।
এরপর গৌরাঙ্গবাজারস্থ কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র এর কার্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST