1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

পুঠিয়ায় দেবরের বাড়িতে ভাবির অনশন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবি নিয়ে পরকীয়া প্রেমিক দেবরের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী (৩২)। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি টের পেয়ে কথিত প্রেমিক আত্মগোপনে রয়েছেন।

রোববার রাতে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের কামের আলীর ছেলে।

অনশনে বসা গৃহবধূ বলেন, প্রায় দুই বছর ধরে আলমগীর হোসেনের সঙ্গে গোপনে তাদের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে প্রতিবেশী দেবর হয়। সে বিয়ের প্রলোভন দিয়ে মাঝে-মধ্যেই শারীরিক সম্পর্ক করত। এখন কথামতো বিয়ে করতে কালক্ষেপণ করছে।

তিনি বলেন, ঘরে স্বামী ও দুই সন্তান রেখে তার বাড়িতে চলে এসেছি। এখন আলমগীর বিয়ে না করলে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।

ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। ওই মহিলার দুটি সন্তান রয়েছে। রোববার থেকে তিনি প্রেমিক (দেবর) আলমগীরের বাড়িতে অবস্থান করছেন। গতরাতেও তার বাড়ির বারান্দায় সে বসে ছিল।

ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। আর ওই এলাকার ইউনিয়নের সদস্যকে বলা হয়েছে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST