1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীসহ ছুরিকাহত ৩

  • প্রকাশ কাল রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৬৬ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। দুই কাউন্সিল প্রার্থী আশরাফ বাবু ও সুমনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাটার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনী এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই কাউন্সিলরপ্রার্থীই মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ছুরিকাহাত তিনজন হলেন, কাউন্সিলরপ্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু (৪৭), তাঁর সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। তাঁদের তিনজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হগাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফ বাবু অভিযোগ করে জানান, তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে তৌহিদুল হক সুমনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান নেয়। এসময় প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সুমনের সমর্থকরা আশরাফ বাবুর ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে তার হাত জখম হয়। এছাড়াও তার আরও দুই সমর্থক ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনার পরে দুই গ্রুপের মধ্যে চরম ভাবে উত্তেজনা বিরাজ করছে। আশরাফ বাবু এবং বর্তমান কাউন্সিলর সুমনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ আরও চরম আকার ধারণ করেছে। জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন বলেন, আমার কোনো লোকজন আশরাফ বাবুকে মারপিট করেনি। তার লোকজনই আমার কয়েকজন সমর্থককে পিটিয়েছে। কয়েকজনের বাড়িতে হামলা করেছে। নগরীর চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় উত্তেজনা আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST