1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা বিশেষ অভিযানে পুলিশের সাফল্য, উদ্ধার দেশীয় ধারালো অস্ত্র বিশেষ কল্যাণ সভা বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও অফিস উদ্বোধন
শিরোনাম

লিবিয়ায় ২৩ জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ

  • প্রকাশ কাল শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৯৬ বার পড়েছে

ওয়াসিম কামাল

জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে সম্পৃক্ততা ও হত্যাসহ নানা অপরাধের দায়ে ২৩ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন লিবিয়ায় একটি আদালত। এছাড়া ১৪ জঙ্গিকে যাবজ্জীবন এবং ১৪ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার (৩০ মে) এ রায় ঘোষণা করা হয়েছে।
দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আদালত পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন। আর বিচার চলার সময় তিনজনের মৃত্যু হয়েছে।
লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান হওয়ার সুযোগে আইএসের লিবিয়া শাখা ব্যাপক তৎপর হয়ে ওঠে। তারা ২০১৫ সালে ত্রিপোলির একটি হোটেলে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। এর আগে আইএস জঙ্গিরা বেশ কয়েকজন মিসরীয় খ্রিষ্টানকে হত্যা ও অপহরণ করে। এসব হত্যাকাণ্ডের ঘটনা ভিডিওতে ধারণ করে প্রচারও করা হয়।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া, দেরনা ও বেনগাজির নিয়ন্ত্রণ নেয়ার পর আইএস জঙ্গিরা উপকূলীয় শহর সিরতে দখল করে এবং ২০১৬ সাল পর্যন্ত এর নিয়ন্ত্রণ ধরে রাখে। ওই সময় ‘নৈতিকতা ভঙ্গের’ অভিযোগে বহু মানুষকে বর্বরোচিত সাজা দেয়া হয়
আইএসের নৃশংসতার শিকার মুস্তাফা সালেম ত্রাবুলসি নামে এক ব্যক্তি আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার ছেলে নিখোঁজ। আমার এক আত্মীয়কে সিরতে স্কয়ারে হত্যা করা হয়েছে।’
ফাউজিয়া আরহুমা নামে পুত্রহারা এক মা বলেন, সিরতের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে তার ছেলেকে আইএস জঙ্গিরা হত্যা করে। তিনিও আদালতের এ রায়কে স্বাগত জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST