1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

কাল থেকে বাজারে পাওয়া যাবে রাজশাহীর আম

  • প্রকাশ কাল বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩০১ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী অঞ্চলের আম বৃহস্পতিবার (৪মে) থেকে গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে। এদিন থেকে গুটি আম কেনা-বেচা করা যাবে।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৪ মে গুটি আম নামানো যাবে। গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ বা লখনা ও রানিপছন্দ ২০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাতি ২৫ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগান মালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি, ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে। আর কাটিমন ও বারি আম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যদি কোনো মালিকের আম পেকে যায়, তাহলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করতে পারবেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রণয়ন করা হয়েছে। আম নামানোর নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়েছে, এই ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে হবে সবাইকে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর রাজশাহীর ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST