1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

ভালুকায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

  • প্রকাশ কাল শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলার পাড়াগাঁও টংগেরচালা গ্রামের আদিবাসী সুমন চন্দ্র দাসের মেয়ে পাড়াগাঁও বাদশা মেমোরিয়েল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) কে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার বিকালে সুমন চন্দ্র বাদী হয়ে ৪ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো পাড়াগাঁও গ্রামের উজ্জল মিয়ার ছেলে সজীব মিয়া (১৯) ঈমান আলীর ছেলে ইলিয়াস (২৫) মুকিম উদ্দীনের ছেলে শাহাব উদ্দীন (৫০) ও মাইন উদ্দীনের ছেলে মিলন দর্জি (৩৫)। এ ঘটনার সহযোগী ইলিয়াসকে ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ আটক করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, ওই আদিবাসী ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে সজীব মিয়া নামের এক বখাটে যুবক প্রায় দিনই প্রেম নিবেদন সহ নানা ভাবে উত্যাক্ত করে আসছিল। সুমন চন্দ্র দাস তার মেয়েকে উত্যাক্ত করার ঘটনায় সজীব ও তার পরিবারের লোকজনকে কিছুদিন আগে সাবধান করে দেন। এর জের ধরে গত ১০ এপ্রিল স্কুলে যাওয়ার পথে উল্লেখিত ব্যাক্তিরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে মেয়েকে ফিরিয়ে দেয়ার জন্য সজীবের পরিবারের কাছে অনুনয় বিনুনয় করে ব্যর্থ হন। পরে এ ব্যাপারে ১২ এপ্রিল সুমন চন্দ্র দাস ভালুকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কাজে নিয়োজিত এস আই ফেরদৌস আহম্মেদ জানান, ‘অভিযোগে বর্ণিত ২ নং আসামীকে গ্রেফতার করেছেন, যে ভাবেই হউক আজকের মধ্যে প্রধান আসামী গ্রেফতার সহ ভিকটিমকে তারা উদ্ধার করবেন।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST