1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় এক কোটি ৬ লাখ টাকার ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। সোমবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর রোডপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জিয়ারুল (৩৬) ও একই এলাকার মো. আখতারুজ্জামানের ছেলে মো. সিহাব জামান (৩০)। সোমবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভগবন্ত গ্রামের রোডপাড়াস্থ আব্দুল লতিফের বাড়ির পশ্চিম দিকে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ী থেকে অটোরিকশায় চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে হেরোইনসহ হাতেনাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST