1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

ভালুকায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকারকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজায় ৭২২ নং দাগের সরকারী বন বিজ্ঞপ্তিত জমি থেকে মাটি কাটে স্থানীয় ভূমিদস্যু মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনির। এ বিষয়ে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকার সংবাদ প্রকাশ করেন। এর জেরে (৩এপ্রিল) দুপুরে মনিরুজ্জামান মনির তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭১১২৬২১৭৭) থেকে তমাল কান্তি সরকারের মোবাইলে ফোন (০১৭১২১৮৫৮৩৯) করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দেন।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় নিন্দা জানিয়ে মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় মনিরুজ্জামান মনিরের ব্যাবহৃত মোবাইল ফোনে (০১৭১১২৬২১৭৭) যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ভূমিদস্যু মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে বনের জমি দখল, বনের গাছ কাটা ও বনের জমি থেকে মাটিকাটাসহ বন আইনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েন স্থানীয় বন বিভাগ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST