1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা
শিরোনাম

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

  • প্রকাশ কাল রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজশাহী সিএ্যান্ডবি মোড়ের বঙ্গবন্ধুর মুড়্যাল, রাজশাহী কলেজ, ভূবন মোহন পার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন হয়।

এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিবসের কর্মসূচি পালিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি হিসেবে সূর্যোদয়অন্তে জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সর্বস্তরের সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

সকল বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎকার প্রদান করেন । একইসঙ্গে জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শহীদ মিনারে সকল বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতিপাদ্য তুলে ধরে উপস্থিত নেতা-কর্মীর মাঝে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচিতে রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সর্বস্তরের দলীয় নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের আহবানে জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ জেলাধীন তৃণমূলের সর্বস্তরে উপরোক্ত কর্মসূচিসমূহ পালিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST