1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

বামুকট্রায় গণহত্যা দিবস পালিত

  • প্রকাশ কাল শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে (বামুকট্রা) ২৫ মার্চ ২০২৩ শনিবার গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সকাল ১১:০০ টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম মাহাবুবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাজেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (কল্যাণ) খোরশেদ। সভায় আলোচকবৃন্দ ২৫ মার্চ ঘুমন্ত, নিরস্ত্র, অসহায়, নিরীহ বাঙালিদের উপর সংঘটিত নির্মম গণহত্যার ওপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধীনতাকামী নিরীহ বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এ গণহত্যার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সাল থেকে দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST