1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা
শিরোনাম

প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেল ৭৫ ভূমিহীন

  • প্রকাশ কাল বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীর বাগমারার চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি সহ পাকাঘর পেল আরও ৭৫জন ভূমিহীন। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম আবু সুফিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের যে ভাবে আশ্রয় দিলেন এটা ইতিহাসে বিরল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে তাঁর হাত ধরেই। সারা দেশের ন্যায় বাগমারা উপজেলা ভূমিহীন মুক্ত হলো। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে যেন কোন ঝামেলার সৃষ্টি না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি রাখতে হবে। সেই সাথে অর্থের লোভে কোন ব্যক্তি যেন সরকারী ঘর বিক্রয় করতে না পারে সে দিকেও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আওয়ামী লীগ সরকার জনবান্ধব। আশ্রয়ন প্রকল্প তারই একটি উদাহরণ। তাই সকলের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা। আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটানো।

একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আব্দুল মুমীত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। বিশেষ হিসেবে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মোমিন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ। এদিকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭৫জন ভূমি ও গৃহহীন ব্যক্তির হাতে জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেন। এ নিয়ে চার ধাপে উপজেলার মোট ৪৮৭ জন ভূমি ও গৃহহীনকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেওয়া হলো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST