1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

বাগমারায় জমি রেজিস্ট্রি করে নিয়ে বৃদ্ধা মাকে ৩ দিন ঘরে তালাবদ্ধ করে রেখেছেন ছেলেরা

  • প্রকাশ কাল সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো

রাজশাহীর বাগমারায় প্রতারণার মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে তিন দিন ধরে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন দুই ছেলে।

এ ঘটনায় থানায় অভিযোগের পর শনিবার সন্ধ্যায় পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জমি রেজিস্ট্রি করে নেওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে- এ কারণেই ওই বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গণিপুর গ্রামের সাধন প্রামানিক প্রায় ২০ বছর আগে এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। সম্প্রতি সাধন প্রামানিকের স্ত্রী আজিমুন বেওয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন । ওই বৃদ্ধাকে তার বড় ছেলে মৃত আবু বকর প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (নাতি) দেখাশোনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত বুধবার থেকে বৃদ্ধা আজিমুন বেওয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এরপর প্রতিবেশীরা জানতে পারেন, ওই বৃদ্ধার কাছ থেকে তার ছোট দুই ছেলে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিন প্রতারণার মাধ্যমে সব জমি রেজিস্ট্রি করে নিয়ে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন। এ ঘটনায় নাতি বাচ্চু প্রামানিক বাদী হয়ে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST