1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

রাজশাহীতে দেশীয় কোম্পানিকে সিগারেট উৎপাদনে সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন

  • প্রকাশ কাল রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো

উচ্চ এবং মধ্যস্তরে আন্তর্জাতিক সিগারেটের ব্র্যান্ডকে উৎপাদনে সীমাবদ্ধ রেখে নিম্নস্তরের জন্য শুধু দেশী কোম্পানিকে সিগারেট উৎপাদনের সুযোগ দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দেশীয় সিগারেট শিল্পে কর্মরত রাজশাহী অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং তামাকচাষীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা বলেন, একসময় শুধু বিড়ি-সিগারেটের উৎপাদন শুরু করে দেশের অনেক কোম্পানি এখন বহুজাতিক কোম্পানিতে রূপান্তর হয়েছে। কিন্তু এ শিল্পে নতুন করে বিনিয়োগের কোন নিরাপত্তা নেই। কারণ, আন্তর্জাতিক ব্র্যান্ডই দেশের সিগারেটের চাহিদার ৯১ শতাংশ সরবরাহ করছে। তারা এ দেশের মুনাফা তুলে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো উচ্চ ও মধ্যস্তরের বেশি দামি সিগারেটগুলো উৎপাদন ও বাজারজাত করলে তাদের সমস্যা নেই। তবে নিম্নস্তরের সিগারেট উৎপাদন ও বাজারজাতের ক্ষমতা শুধু দেশী কোম্পানিকেই দিতে হবে। তাহলে দেশের এই শিল্প বাঁচবে। বক্তারা ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে তোলা এই প্রস্তাব ২০২৩-২৪ অর্থবছর থেকেই কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, দেশীয় সিগারেট শিল্পে কর্মরত রাজশাহী অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী সমিতির আহ্বায়ক হেলালী ফারুক। সদ্য সচিব রেজাউল করিমের সঞ্চালনায় এতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং চাষিরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST