1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
শিরোনাম
বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা

নন্দীগ্রামে বেড়েছে চুরি

  • প্রকাশ কাল শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বেড়েছে চোরের উপদ্রব। কোনোভাবেই চোরদের দৌরাত্ম থামানো যাচ্ছে না। চোরেরা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই উপজেলাকে।

জানা গেছে, গত এক সপ্তাহে নন্দীগ্রাম উপজেলায় ৪ টি মোটর সাইকেল ও একদিনে দিনের বেলায় ৩ বাড়িতে দূর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকাসহ স্বর্ণলংকার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া দুই বাড়িতে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনের বেলায় একদিনে পৌর শহরের কলেজপাড়ায় হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল হাকিমের বাড়ির তালা ভেঙ্গে তিনভরি স্বর্ণ অলংকার ও নগদ তিন হাজার টাকা, আব্দুল খালেদ এর বাড়ি থেকে চারভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা ও আবুল হোসেনের বাড়ি থেকে তিনআনা স্বর্ণালংকার ও সাত হাজার টাকার প্রাইজবন্ড লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। একই দিনে শিক্ষক আমিনুল ইসলাম ও ইমরান তালুকদার এর বাড়ির আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করে কিছু না পেয়ে চোরেরা চলে যায়।

এছাড়া নন্দীগ্রামে গত ২০ জানুয়ারি একদিনে তিনটি মোটর সাইকেল চুরি হয়েছে। রনবাঘা কালিতলা থেকে সিটি ১০০ সিসি মোটর সাইকেল, ওমরপুর হাট থেকে আবু বক্করের সিটি ১০০ সিসি মোটর সাইকেল, ভাটগ্রাম ইসলামী জালসা থেকে জেল হোসেন নামের এক ব্যক্তির ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল এবং গত ১৯ জানুয়ারি পন্ডিতপুকুর বাজার থেকে কৃষক আইজুল ইসলামের সিটি ১০০ সিসি মোটর সাইকেল চুরি হয়।
স্থানীয়রা বলছেন, আমরা এখন অনেক ভয়ে থাকি আবার কখন সবকিছু চুরি হয়ে যায়। অতি দ্রুত এই সংঘবদ্ধ চোরদের গ্রেপ্তার করা না হলে চুরি থামবে না। এই সংঘবদ্ধ চোরদের কাছ থেকে রক্ষা পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, দিনের বেলায় কলেজপাড়ায় ৫টি বাড়িতে চোরেরা হানা দিয়ে স্বর্ণলংকারসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আমরা কেউ বাড়িতে ছিলাম না। এসুযোগে সংঘবদ্ধ চোরের দল এই ঘটনা ঘটিয়েছে। চুরি হওয়ার পর নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছি।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, জালসা থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছি। দুস্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে। এছাড়া কলেজপাড়ায় চুরির বিষয়ে অভিযোগ পেয়েছে। চোর ধরতে অভিযান চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST