1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন পতনের ছায়া নান্দাইলে বাড়িতে ডাকাতি ও গৃহকর্তাকে নির্যাতন, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম

শিশুদের নিয়ে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের পিঠা উৎসব

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪০৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে, পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক নানা আয়োজন মেতে উঠে বেদে সম্প্রদায়ের শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।

কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ের পাশে বেদে পল্লীতে শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন। সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর উদ্যোগ তৈরি করা হয়, তাল পিঠা, নকশী, পিঠা, ভাজা পিঠা, কলা পিঠা সহ সাত রকমের পিঠা এই উৎসব ঘিরে বর্ণিল হয়ে উঠে বেদে পল্লীর ২০ টি খুপরিঘরের অর্ধশতাধিক শিশু কিশোরেরা।

বেদে পল্লীর শিশু শরীফ, শুভ ও মারুফাসহ অনেকেই জানায়, তারা তিন বছর পর এই পিঠা খেয়েছে, খুব ভাল লেগেছে। বেদে পল্লীর সরদার জসীমউদ্দিন বলেন, অনেকদিন পর আমরা এমন সুন্দর আয়োজন দেখেছি আমাদের বাচ্চাকাচ্চারা অনেক আনন্দ পেয়েছে।

সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতে আমরা ভাল পিঠাপুলি খেলেও সুবিধাবঞ্চিত এই শিশুরা এর থেকে বঞ্চিত হয়, তাদের মুখে হাসি ফুটাতে ও শিশুদের আনন্দ দিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST