1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত
শিরোনাম
কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বাঘা থানা

  • প্রকাশ কাল বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধি

পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী জেলার বাঘা থানা। লাল, নীল ঝিলিকবাতির আলোয় অপরূপ সৌন্দর্য্যে অনেকটা বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে পুরো থানা ভবন সহ আশপাশের এলাকা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে বাঘা থানার পক্ষ থেকে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাঘা থানায় গিয়ে দেখা যায়, থানার প্রধান ফটকের সামনে বসানো হয়েছে আলোকময় তোরণ। সেই সঙ্গে থানা ভবনে ঝলমলে বাতির আলোকসজ্জা করা হয়েছে। পানি দিয়ে পরিস্কার করা হয়েছে থানা সড়ক।

জানা যায়, পুলিশের সার্বিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই পুলিশ সপ্তাহ । ৯৯৯ কল সেবা, নারী নির্যাতন প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ নানা অপরাধ দমনে জনগণকে সচেতন করা এবং জনগণকে সম্পৃক্ত করে অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা এই পুলিশ সপ্তাহের মূল উদ্দেশ্য।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে পুরো থানা আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙ্গের ঝিলিকবাতি লাগিয়ে সাজানো হয়েছে থানা ভবনটি।

প্রসঙ্গত, জনতার পাশে থাকার প্রত্যয়ে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ শুরু হয়েছে আজ। মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST