1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ রাজনীতি ভুলে গেছে: বিএনপির এ্যানি

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার পড়েছে

সোহেল হোসেন
লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে। তারা ভোটের নয়, জোরের রাজনীতি করেন। তারা ভোটের রাজনীতি করলে ক্ষমতায় থাকতে পারতেন না। স্বাভাবিক নিয়মে ভোট হলে তারা নয়, বিএনপি ক্ষমতায় থাকতো।

তিনি বলেন, আন্দোলন করেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আন্দোলনকারীদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকারের নেতৃত্বেই আগামীতে ভোট হবে। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা যুবদলের উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন বসির ভিলা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

এরআগে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে একটি র্যালি শহরের ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে সভাস্থলে যোগ দেয়। আলোচনা শেষে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘আন্দোলনে পতাকা সঙ্গে রাখবেন সবাই। পতাকা সঙ্গে রাখলে সাহস-মনোবল ও হিম্মত বেড়ে যাবে। সেই মনোবল দিয়ে ডাকাত ধরে ফেলতে পারবো। আমাদের কাজ হল এবার ডাকাত ধরা। কারণ আওয়ামী লীগ শুধু ভোট চুরি করেনি, ডাকাতিও করেছে। সেই ডাকাতদের এখন ধরতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ঢাকার মহাসমাবেশে নাকি ১০ লাখ লোকও হবে না। কিন্তু তাদের জামালপুর আর নারায়ণগঞ্জে ৫০০ চেয়ারের মধ্যে ৩০০ চেয়ারই খালি ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার কাছ থেকে এখনো পর্যন্ত দেশের মানুষ দায়িত্বশীল বক্তব্য পায়নি।’

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন ও যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST