1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

৭ কোটি টাকার ইয়াবাসহ ২সহযোগীকে আটক করেছে -র‌্যাব-৭

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৯ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

কক্সবাজার জেলার উখিয়া থেকে প্রায় ০৭ কোটি টাকা মূল্যের ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটের বিশাল চালানসহ ইয়াবা সম্রাট আলমগীর ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৫ সেপ্টেম্বর,দুপুর ০২ঃ০০ টায় আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলমগীর (৩০) ২। নজরুল মিয়া (২৬) এবং ৩। মুক্তার আহমেদ (৪২), দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ০৩টি বস্তার ভিতর প্লাষ্টিক,রাবার ও পেপার দ্বারা মোড়ানো অবস্থায় মোট ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ছড়া ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামি’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ আলমগীর তার সাথে পার্শ্ববর্তী দেশ মায়ানমার এর বড় বড় ইয়াবা ব্যবসায়ীদের পরিচয়ের সূত্র ধরে ইয়াবা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে তার একটি সিন্ডিকেট তৈরি করে। পরবর্তীতে তার ঐ সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে উখিয়া থানাধীন পালংখালী ইউপির বালুখালী এলাকার কিছু রাস্তা ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট এর বড় চালান তার ও তার সহযোগীদের বসতবাড়িতে মাটিতে গর্ত করে পুঁতে রেখে তা ছোট ছোট চালান আকারে সরবরাহ করে থাকে। উক্ত সরবরাহ কাজে আসামি নজরল মিয়া ও মুক্তারসহ তার সিন্ডিকেট এর অন্যান্য আরো সদস্যরা সহযোগিতা করে থাকে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST