1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

নান্দাইল বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশ কাল শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৩ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার,

ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলা সদরের নান্দাইল বাজারে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জুয়েলারি দোকান ও এক ফল ব্যবসায়ী অন্তত বিশ লাখ টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক কান্না জড়িত কণ্ঠে বলেন, রাত তিনটার দিকে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। দোকানে ১৩ ভরি স্বর্ণ, ৫০ ভরি রোপাসহ নগদ সারে ৪ লাখ টাকার বেশি লুটপাট হয়েছে। এতে প্রায় সতের লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। দোকানে মালামালগুলো বিভিন্ন কাস্টমারের। তাদের এই গচ্ছিত স্বর্ণাঅলংকার কীভাবে ফেরৎ দেব ভেবে পাচ্ছি না।

মুক্তা জুয়েলার্সের মালিক মো. আব্দুল মতিন মীর জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে বাজারে এসে দেখি ডাকাতদল পালিয়ে গেছে। সুকেসে রাখা ৪ ভরি স্বর্ণ, ৩০ ভরি রৌপ্যসহ কিছু নগদ টাকা নিয়ে গেছে। এতে সব মিলিয়ে চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

আঞ্জু মিয়া নামে ফল ব্যবসায়ীকে বেঁধে তার দোকানে থাকা নগদ পনের হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে একাধিক দোকানে হানা দেয়। এ সময় বাজারে থাকা ৮ জন পাহারাদারকে বেঁধে মারপিট করে তারা। এতে দুজন পাহারাদার মারাত্মক আহত হয়। বাজারে হট্টগোলের বিষয়টি বুঝতে পেরে নান্দাইল মডেল থানার এসআই পূর্ণ চিচামের নেতৃত্বে টহল টিম এগিয়ে গেলে তাদের ওপর ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। এতে এসআই চিচাম আহত হন।

এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, এডিশনাল এসপি, ওসি, ডিবিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। নান্দাইল বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছে পুলিশসহ বিভিন্ন সংস্থা। আশাকরি দ্রুতই ডাকাতদের ধরা সম্ভব হবে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা টিম মাঠে তৎপর রয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST