1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান
শিরোনাম

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার -১

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলাতে চোরাই মোটরসাইকেলসহ রুবেল মৃধা নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

রুবেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় পাঁচটি মামলা বিচারাধীন।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রামগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফের নির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ রুবেলকে গ্রেফতার করে।

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত বলেন, রুবেল কলেজ ছাত্রলীগের কেউ নয়। একটি চক্র আমাদের কমটিতে তার নাম লাগিয়ে ফেসবুকে প্রচারণা করেছিল। রুবেল চোর চক্রের সদস্য। এর আগেও তিনি কুমিল্লায় পুলিশের হাতে ধরা পড়েছে। তখনও তার কারণে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।

জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানিয়েছেন, রুবেল আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি মামলা বিচারাধীন। চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত পাঁচদিনে জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও অটোরিকশাসহ চোর চক্রের আরও ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর সদর থানায় ও ১৩ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চোরদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST