1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

যুক্তরাষ্ট্র সফরে গেলেন স্পিকার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৭৭ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১০দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী। 

সফরের সময় তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স এন্ড পার্লামেন্টারিয়ান্স-এর ১৫তম ওয়ার্কশপে যোগ দিবেন।

এছাড়া সিপিএ’র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক,যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি,ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বৈঠকে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।সংসদের গণসংযোগ বিভাগ এসব তথ্য জানায়। 

এজন্য স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০.১৫মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।স্পিকারের কর্মসূচির মধ্যে আরো রয়েছে,লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ।

যুক্তরাজ্য সফর শেষে আগামী ৬আগস্ট স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্কের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।সেখানে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন,ইউনিসেফ,ইউএনডিপি,ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।সফর শেষে আগামী ১৮আগস্ট স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST