1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে : নিহত ৩

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯৮ বার পড়েছে
News
★ দিনাজপুর প্রতিনিধিঃ-

দিনাজপুর সদর উপজেলায় প্রাইভেট কার রাস্তার পাশের খাদে পড়ে ৩ যুবক নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার(১২ জুলাই)রাত সোয়া ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার ২২ বছর বয়সী বর্ণ বসাক, মুন্সিপাড়ার ২৩ বছর বয়সী এ আর ইমন এবং কসবা এলাকার ২৪ বছর বয়সী শাহরিয়ার শাওন।তাদের মধ্যে ইমন রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক এ,এস,আই-সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি জানান,রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল।সাত মাইল বাঁক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়।স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।বাকি দুই আহত যুবক মুন্সিপাড়ার ১৯ বছর বয়সী তামজিদ ও বাহাদুর বাজার এলাকার ২৩ বছর বয়সী রওনাক নবী প্রিয়কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এএসআই আরও জানান,পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নিয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।স্থানীয়রা জানান,মঙ্গলবার রাতে প্রিয় তার ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন।এতে দেখা যায়,গাড়িটি ১২০ কিলোমিটারের বেশি স্পিডে চলছে।এর কয়েক মিনিট পরেই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST