1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

সরকার বদল হলে: ফখরুল হবেন স্বরাষ্ট্র ও এলজিইডিআর মন্ত্রী

  • প্রকাশ কাল শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৮৮ বার পড়েছে
News অনলাইন ডেস্কঃ


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,সরকার বদল হলে বিএনপিই সরকার গঠন করবে।সরকার গঠন হলেই মির্জা ফখরুল যা চাইবেন,তাকে তা দেওয়া হবে।তবে দলের মহাসচিব হিসেবে তিনি এলজিইডিআর মন্ত্রিত্ব পাবেন।তার উপরন্তু তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদেও বসানো হবে।সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুদু পুলিশসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন,ঠাকুরগাঁওয়ে যারা চাকরি করতে আসবেন।বুঝে শুনে আসবেন।এখান থেকে চলে গেলেই কী মুক্তি পাবেন।তা কখনো না।ধরে এনেই বিচার করা হবে।যেমনটি আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে।হয় ছুটি নেন,তা না হলে বউ নিয়ে বিদেশ যান এমন কথাও বলেন দুদু।বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ,মুক্তিযোদ্ধা নুর করিম,উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ,পৌর বিএনপির সভাপতি তারেক আদনান,মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার,যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ জেলার বিভিন্ন স্তরের নেতারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST