1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি
শিরোনাম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বিএনপি’র কর্মী সভায় পীরগাছায়: ক্লিন ইমেজ ধারী নেতাদের সামনে এগিয়ে যাওয়ার আহবান

  • প্রকাশ কাল সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৭৩ বার পড়েছে
News নিজস্ব প্রতিনিধি :-

রংপুরের পীরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ কর্মী সভা।রাজবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।এতে প্রধান আলোচক ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী,জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙা,সাবেক জেলা বিএনপির সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা,রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরগাছা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ডালেজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনু,অন্নদানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির,পীরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এর আগে পীরগাছা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ডালেজ এর নেতৃত্বে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সহ¯রাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল নিয়ে সভাস্থলে যোগদেন এমদাদুল হক ভরসা।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন কর্মীরা।কর্মী সভায় বক্তাগণ বলেন,বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনা,তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন,ইভিএম পদ্ধতি বাতিল সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।আগামী উপজেলা বিএনপির সম্মেলনের লক্ষে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য আহবায়ক কমিটি গঠন ও ক্লিন ইমেজ ধারী নেতাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST