1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী
শিরোনাম

সহযোগী প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানরাও থাকতে পারবেন না

  • প্রকাশ কাল শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৯৩ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-

দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এখন থেকে ওই প্রতিষ্ঠানের কোনো সহযোগী প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালক হতে পারবেন না।একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি,নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানদেরও সহযোগী প্রতিষ্ঠানের পর্ষদে থাকা নিষিদ্ধ।সে জন্য কোনো ব্যক্তি এ ধরনের কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্বরত থাকলে তাঁকে আগামী ৩০জুনের মধ্যে পদত্যাগ করতে হবে।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা স্বতন্ত্র পরিচালক পদে দায়িত্ব পালন করা কেউ কখনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মী হতে পারবেন না।এখন যাঁরা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন,তাঁদের আগামী ৩১জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তটির ফলে অনেক আর্থিক প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হবে।পদ ছাড়তে হবে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টাদেরও। আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটি,নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো কোম্পানি বা ফাউন্ডেশনের পরিচালক হতে পারবেন না।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন করলে আর কখনোই তিনি ওই আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিযুক্ত হতে পারবেন না।বর্তমানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে এমন কোনো নিয়োগ দেওয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST