1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল:খুঁশি পীরগাছাবাসী।

  • প্রকাশ কাল সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৫২ বার পড়েছে
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।

News

নিউজএডিটর:লিমন তোকদার।

নুপুর আক্তারের দাম্পত্য জীবনের প্রথম সন্তান প্রসবে বাড়ির সকলেই খুশি।কিন্তু সন্তান প্রসবের দিনক্ষণ পেরিয়ে ১২দিন অতিবাহিত হলেও যখন স্ত্রীর প্রসব বেদনা না ওঠায় তখন উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন বেকার স্বামী রুবেল মিয়া।আর তখনই বাড়ির পাশের কমিউনিটি হেলথ কেয়ার কর্মী রাশেদা বেগমের পরামর্শে পীরাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।পরে চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন নুপুর আক্তার(১৮)।এভাবেই নতুন দিগন্তের দ্বার উম্মোচন করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের উদ্বোধন করা হয়।
রোববার সকাল ১০টায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ানে খুশি ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীরাও।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু এবং সিজারিয়ান সেকশনে সফল অপারেশনে খুশি পীরগাছাবাসীও।গতকাল রোববার সকালে সফল সিজারিয়ানের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে প্রথম রমজানে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।

অপারেশনের সামগ্রীক দায়িত্ব পালন করেন কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ ও রংপুর মেডিকেল কলেজ হাসাপতালের কনসালটেন্ট(এ্যানেসথেসিয়া,আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ)ডাঃমুহতাসিম মেহেদী মাসুম,মেডিকেল অফিসার,ডাঃসামিহা শশী,ওটি ইনচার্জ ও নার্সিং কর্মকর্তারা।বর্তমানে মা ও ছেলে সুস্থ্য রয়েছে।
কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ বলেন,উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশনে খরচ কম।কিন্তু সার্জিক্যাল যন্ত্রপাতির পাওয়া যায় না।এ রোগীর ক্ষেত্রে আমরা নিজের অর্থে সার্জিক্যাল যন্ত্রপাতি রংপুর থেকে সংগ্রহ করি।
উপজেলার কিসামত ঝিনিয়া গ্রামের বাসিন্দা নুপুর আক্তারের স্বামী রুবেল মিয়া বলেন,আমি বেকার টিউশনি করে সংসার চালাই।এ রকম সমস্যায় পীরগাছা হাসপাতালের ডাক্তাররা আমার স্ত্রীর সফল অপারেশনের মাধ্যমে আমার স্ত্রীর ছেলে সন্তান জন্ম হয়েছে।এতে আমি খুব খুশি।আমি হাসপাতালের সকল ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা বলেন,হাসপাতালে অপারেশন করতে প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতির দরকার।আমাদের এখানে নেই।তবুও আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে এ ধরনের রোগীদের অপারেশন করতে।

দৈনিক তোকদার নিউজ ডট কম

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST