1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

কুয়াশার ফিঙ্গারপ্রিন্ট

  • প্রকাশ কাল শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পড়েছে


ড. গোলসান আরা বেগম

ষঢ় ঋতুর শীতে টুপটাপ পানির ফোঁটা ঢেলে দেয় শিশির কৌটা
টিনের চালে দুর্বাঘাসে লতাপাতায় হেঁটে বেড়ায়
কুয়াশার চাদর টেনে আনে কনকনে ঠান্ডা
হাত পা গুটিয়ে বসে থাকে বনবনানীর গোড়ার ছায়ায়।

লেপ কম্বল নেই যার,ফুটপাতে থাকে যারা
হাতে হাত ঘঁষে
পাখিরা ঠোঁটে ঠোঁট ঘষে উঞ্চতা বাড়ায় সঙ্গম শিহরণ কালে
চাঁদ মামা মেঘের কোলে খেলে লুকোচুরি খেলা
সুর্য দেয় আড়ি কাক ভেজা রোদ্র ছায়ার আড়ালে।

শীতের পিঠেপুলি, নবান্ন উৎসব,খেজুরের রসের স্বাদ
বাঙালি সংস্কৃতির স্মৃতি গাঁথা সর্ষে ফুলের গালিচা
কুয়াশায় ডুবু সূর্য লাল টিপ পড়ে কপালে
সন্ধ্যাকালে লালিমা ঢেলে পশ্চিমাকাশে হারায়।

শৈশবের সেই শীতকাল, কুয়াশার ফ্রিঙ্গার প্রিন্ট
অতীতের কোলে বসে স্মৃতির গল্প শোনায়
দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাঁশ জঙ্গলে,সোনাঝরা রোদে, হিম হিম শীত পোহানো উত্তাপে,কাশবনে, লেপ কম্বলে
ওম ওম মৌ মাতানো গন্ধ সঙ্গে নিয়ে ফুলে ফুলে ঘুরে বেড়ায়।।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST