1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক
শিরোনাম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীকে পেটালেন পৌর কাউন্সিলর

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩২২ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আনাস কামাল নামে এক আইনজীবীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন পৌর ১২নং কাউন্সিলর রিয়াজ উদ্দিন রাজু ও তার লোকজন।
এ ঘটনায় মঙ্গলবার লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই আইনজীবীর বড় ভাই ওসমান গণি। এর আগে গতকাল সোমবার দুপুরে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। ওই দিনই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অনেকেই।

আহত আনাস কামাল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী। তিনি সমসেরাবাদ গ্রামের কাজী এ কে এম ফজলুল করিমের ছেলে।

অভিযুক্ত রিয়াজ উদ্দিন রাজু পাটওয়ারী লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর। হামলায় অংশ নেয়া অন্যরা হলেন- কাউন্সিলরের ছোট ভাই বীপু পাটওয়ারী, জহির, নোমানসহ নাম না জানা আরও ৬/৭ জন।

অভিযোগ সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর রাজুর নেতৃত্বে ছয়-সাতজন লোক ওই আইনজীবীর ওপর ঝাপিয়ে পড়ে। এসময় কাউন্সিলর রাজু নিজেই আইনজীবী আনাসকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় তার শোর-চিৎকারে স্থানীয় এক ব্যক্তি আইনজীবীকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আইনজীবী আনাস কামালের ওপর হামলা করেছে কাউন্সলর রাজুসহ তার লোকজন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এসময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

জানতে চাইলে কাউন্সিলর রিয়াজ উদ্দিন রাজু পাটওয়ারীর মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনাটি এড়িয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন জানান, আইনজীবীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST