1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
শিরোনাম

একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি

  • প্রকাশ কাল বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়েছে

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) একজনের, অথচ সেই পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করা হয়েছে অন্য একজনের নামে। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ময়মনসিংহে। একই নাম, পিতা-মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে পাসপোর্ট ইস্যু এবং তা গ্রহণের ঘটনায় পরিচয় নিরাপত্তা ও পাসপোর্ট যাচাই ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি পরিচয় জালিয়াতি, নাকি সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাইয়ে গুরুতর গাফিলতি তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
ভুক্তভোগী মো. তোফায়েল আহামেদ (২৪) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ২৬ জুলাই ২০২৬ ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসে নতুন ই-পাসপোর্টের আবেদন করে গিয়ে তিনি বিস্ময়কর তথ্য জানতে পারেন। বায়োমেট্রিক তথ্য (ছবি ও ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার সময় কর্মকর্তারা তাঁকে জানান, তাঁর পূর্বেই একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ফলে তিনি নতুন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
পরে বিষয়টি নিয়ে তিনি ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পাসপোর্টটি ২০২৪ সালের ৪ নভেম্বর পশ্চিম ঢাকার একটি পাসপোর্ট অফিস থেকে গ্রহণ করা হয়। তবে পাসপোর্টে নাম ‘তোফায়েল আহামেদ’ থাকলেও পাসপোর্ট গ্রহণকারীর স্বাক্ষরের স্থানে ‘টুপায়েল’ নামে স্বাক্ষর রয়েছে। একই ব্যক্তির নামে ভিন্ন ধরনের স্বাক্ষর থাকায় বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে।
ভুক্তভোগী মো. তোফায়েল আহামেদ বলেন, আমার জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম এবং বাবা-মায়ের পরিচয় ব্যবহার করে অন্য একজন কীভাবে পাসপোর্ট তৈরি করলেন এবং সেটি সংগ্রহও করলেন, তা আমার বোধগম্য নয়। আমি এ ঘটনায় চরম উদ্বিগ্ন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ কে একাধিকবার মোবাইল ফোনে কল করে পাওয়া যায়নি ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি । 
এ ঘটনায় জাতীয় পরিচয়পত্রের তথ্যের নিরাপত্তা এবং পাসপোর্ট  ইস্যুর ক্ষেত্রে পরিচয় যাচাই প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়াবে।
পরিচয় জালিয়াতির এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST