1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ
শিরোনাম

তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

  • প্রকাশ কাল সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়েছে

তাড়াইল প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা পুলিশ।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে গত ২০ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোর তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল গ্রামের কামাল মিয়ার ছেলে।

শিশুটির বাবা এজাহারে উল্লেখ করেন, তাঁর তিন মেয়ে। ঘটনার দিন তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে ফিরে স্ত্রীকে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ছোট মেয়ে বাড়ির উঠানে খেলছিল।

এজাহারে বলা হয়, একপর্যায়ে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি বাড়ির বসতঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তাঁরা। সেখানে গিয়ে শিশুটিকে পাওয়া যায়। এ সময় অভিযুক্ত কিশোরও সেখানে ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শিশুটির বাবার অভিযোগ, অভিযুক্ত কিশোর চকোলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ওই ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে শিশুটি পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করে। পরে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে এজাহারে দাবি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বাদী তাতে সন্তুষ্ট না হয়ে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী শিশুটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল বলেন, অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST