1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ ৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান- ফায়জুল ইসলাম​ এসইআরএস (SERS) ফাউন্ডেশনের নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা সম্পন্ন গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার হুকুমে বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব: গেট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি
শিরোনাম

কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশ কাল রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে কয়েক মাস বন্ধ থাকার পর একটি সিসা কারখানা পুনরায় চালুর প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১০ টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের মধ্যস্থতা এবং জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের সহযোগিতায় অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় সিসা কারখানা চালু হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাদের দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ রাখা হোক এবং পুনরায় চালুর যেকোনো উদ্যোগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয়রা জানান, জনদাবির পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে কারখানাটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার কারখানাটি পুনরায় চালু করা হলে বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা বলেন, জনবসতিপূর্ণ এলাকায় সিসা কারখানা কোনোভাবেই চালু করতে দেওয়া হবে না। কারখানা পুনরায় চালুর উদ্যোগ বন্ধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে স্থানীয়দের অভিযোগের সঙ্গে একমত নয় কারখানা কর্তৃপক্ষ। কে জি এন্টারপ্রাইজ সিসা কারখানার পরিচালক মো. শাহজাহান বলেন, এটি একটি যৌথ ব্যবসাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন প্রায় ৫০ জন শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে সব আইন ও বিধি মেনেই কারখানাটি চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। মো. শাহজাহান বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একাধিকবার কারখানাটি পরিদর্শন করেছেন এবং মেশিন চালিয়ে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করার পর প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছেন। সাময়িকভাবে কারখানাটি বন্ধ থাকার পর তারা হাইকোর্টের আদেশ নিয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন বলেও জানান তিনি। কারখানাটি পরিবেশ বা সমাজের কোনো ক্ষতি করছে না দাবি করে তিনি বলেন, এটি একটি শিল্পপ্রতিষ্ঠান। সরকারের শিল্পকারখানা রক্ষার নীতির মধ্যে থাকলেও কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে কারখানাটি বন্ধ করার চেষ্টা করছেন। সংসদ সদস্যকে সরেজমিনে কারখানাটি পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানাটি পরিবেশের ক্ষতি করছে এমন প্রমাণ পাওয়া গেলে তারা কারখানা বন্ধ করে দেবেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বন্ধ থাকা একটি সিসা কারখানা পুনরায় চালুর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছিলেন। পরে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST