1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজারহাট প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত লিবিয়ায় বাংলাদেশী সহ ১২১ জন আটক অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, কুলিয়ারচর–বাজিতপুর সীমান্তে আতঙ্কে এলাকাবাসী মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন কুলিয়ারচর পৌরসভায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ কিশোরগঞ্জ টিটিসিতে তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ত্রিপলী পুলিশের প্রধান)এর বিশেষ বৈঠক অনুষ্টিত কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়ন জামায়াতে ইফতার মাহফিল কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন অনুষ্ঠিত বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল
শিরোনাম

হোসেনপুরে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন সংসদ সদস্য

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ বার পড়েছে

মোঃ শামসুল হক, স্টাফ রিপোটারঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারীর নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন
হোসেনপুরে -কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় সংসদ উপজেলার জিনারী ইউনিয়নেরর চর জিনারী ২৫টি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতি উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা হিসাবে ২৫ টি কম্বল ও উপজেলা সমবায় অফিস সনদ বিতরন করেন।

এতে আরো উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, এসিল্যান্ড নাশিকাতুল ইসলাম, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রহিদ, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির, সাধারন সম্পাদক মোঃ সমর আলী, জিনারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মোঃ হাকিম তামিম, কিশোরগঞ্জ সাবেক ছাত্রলীগ সহ সভাপতি আলমগীর হোসেন টুটুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর জিনারী ২৫ টি ঘর ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। উক্ত ঘরসমূহ অবৈধ দখলদারদের থেকে উদ্ধারকৃত খাস জমিতে নির্মাণ করা হয়। প্রকল্পস্থলে যাতায়াত ব্যবস্থা সুগম রাখার জন্য উপজেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপজেলার গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে স্থান নির্বাচন, উপকারভোগী নির্বাচন এবং কাজের গুণগত মান নিয়ে সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি সন্তোষ প্রকাশ করেন। এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST