1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা
শিরোনাম

ভৈরবে ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় মামলা ,বাদীরকে হুমকি

  • প্রকাশ কাল রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে অহিদুর রহমান মুরাদ নামে এক পাদুকা ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে পায়ের হাড় ভাংগার ঘটনায় থানায় মামলা হয় নথিভুক্ত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া দশটার দিকে ভৈরব শহরের কমলপুর নিউটাউন মোড়ে এঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদের বড় ভাই মোস্তাফিজুর রহমান ওয়াসিম বাদি হয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ভৈরব থানা পুলিশ ওই ঘটনা আমলে নিয়ে ১অক্টোবর মামলাটি নথিভুক্ত করেন।
মামলা নং-১, তারিখঃ ১/১০/২০২২খ্রি।
ধারা-১৪৩/৩৪১/৩৬৫/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/
১০৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এ অভিযোগ আনা হয়। মামলার নথিতে জানাগেছে, মামলার প্রধান অভিযুক্ত আসামী ভৈরব পৌর শহরের মনু বেপারীর বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সৌরভের নির্দেশে ২নং অভিযুক্ত আসামী আঃ রউফের নেতৃত্ব অজ্ঞাতনা ৭/৮জন ব্যক্তি গত ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে নিউটাউন মোড় থেকে মুরাদকে জোরপূর্বক তুলে নিয়ে ভয়ভীতি, খুনের উদ্দেশ্যে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ সাধারণ ও গুরুতর হাড় ভাঙ্গা জখম করেন। এসময় ভিকটিমের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে পায়ের হাড় ভাঙ্গা জখম নিয়ে আহত পাদুকা ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে।
থানায় অভিযোগ দায়ের ও মামলা এফআইআর হওয়ায় অভিযুক্ত প্রধান আসামী মোহাম্মদ আলী সৌরভ ও ২নং আসামি আঃ রউফসহ অন্যান্য অভিযুক্ত ও তাদের পক্ষের লোকজন বাদী ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST