1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন
শিরোনাম

শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয়

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়েছে

উপসম্পাদকীয়

॥ রেহানা ফেরদৌসী ॥

আমার দুরন্ত শৈশবে শীত মানে ছিল বাবার বুকের উষ্ণতায় জড়িয়ে শুয়ে থাকা।সকালের নাস্তায় গরম-নরম সবজি খিচুড়ি,ঘি এ ভাজা ওমলেট,হাঁসের মাংস থাকতো।মা খেতে আসার জন্য ডাক দিতেন আর আমি লেপের নিচ থেকে বাবাকে আরো শক্ত আলিঙ্গন করে বলতাম, আরেকটু ঘুমাই!
এখন শীত মানে আমার কাছে অন্য এক অনুভূতি…

গত দিন রাত তখন কয়টা হবে!দুইটা-আড়াইটা। ঘুম আসছিল না।তাই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি। নিচে তাকিয়ে দেখি, একটা কুকুরছানা রিকশার চাকার পাশে গুটিসুটি মেরে আছে। কাঁপছে। একটু দূরে ফুটপাতে একটা পরিবার। প্লাস্টিকের একটা কাগজ টাঙিয়ে শুয়ে আছে।কিছু সময় পূর্বে আমি কম্বলের নিচে শুয়ে,হাতে মোবাইল নিয়ে কবিতা আবৃত্তি শুনছিলাম।
নিজের কাছেই কেমন যেন বিব্রত লাগলো।শীত আসলে সবার জন্য এক রকম না। এটি এখন অনুধাবন করতে পারি।
আমরা ভাবি,শীতার্ত মানে ফুটপাতের মানুষ। তা না!আমার বাসার যে গৃহকর্মী তিনি সকালে আসেন। গতদিন দেখলাম, উনার গায়ে একটা পাতলা চাদর। আমি জানতে চাইলাম শীত অনুভূত হয় না!তিনি নির্লিপ্ত ভঙ্গিতে হাসলেন।হয়তো মানিয়ে নিয়েছেন তাই অভ‍্যাস হয়ে গিয়েছে।কিন্তু শীতে কাঁপাটা কি কারো অভ্যাস হয়ে যায়!আবার রিকশাওয়ালা। ভোর পাঁচটায় বের হয়। গায়ে ছেঁড়া একটা সোয়েটার। স্কুলের বাচ্চাটা — পাতলা জামা পরে কাঁপতে কাঁপতে আসে।আর কিছু পরিবার আছে, তারা মুখ ফুটে কিছু বলেই না। লজ্জা পায়। স্বামী অসুস্থ, ঘরে চাল নেই, তিনটা বাচ্চা।তারা ভিক্ষা চায় না।তারা চায় মানুষের মনুষ্যত্ব জাগ্রত হোক। আমার কাছে যদি একটা বাড়তি সোয়েটার থাকে, সেটা দিয়ে দেওয়া।আর্থিক সাহায্য ছাড়াও একজন বয়স্ক মানুষকে একটু রোদে বসিয়ে দেওয়া। তার সাথে দুই মিনিট কথা বলা। এটাও তো মানবিকতা।কারো ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য আছে,কারো আছে ১০ মিনিট সময় দেওয়ার সামর্থ্য…দুইটাই সমান। কারণ মানবিকতা তো হিসাবের খাতা না।এবং রাস্তায় অবহেলিত পথপ্রাণীরা যেমন-কুকুর, বিড়াল, কাক ওরাও কিন্তু শীতে কাঁপে।আমাদের তাদের প্রতিও দায়িত্ব আছে।
সমাজের মানুষের পাশাপাশি সরকারেরও দায়িত্ব আছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংগঠন — সবারই দায়িত্ব আছে। শীতের আগেই কারা সত্যিকারের অসহায়,তাদের খুঁজে বের করা দরকার।কিন্তু সব দায়িত্ব সরকারের উপর ছেড়ে দিলে হবে না। সরকার কম্বল দিতে পারে। কিন্তু কম্বলের সাথে প্রত‍্যেক মানুষের মাঝে মানবিকতা তা সরকার জাগ্রত করতে পারবে না।এই কাজটি আমাদেরকেই করতে হবে।

শীত তো তিন মাস থাকে। তারপর চলে যায়। কিন্তু এই শীতে আমরা কার পাশে দাঁড়ালাম, সেটা থেকে যায়।তাই আজ আমি দিচ্ছি। কাল আমার সময় খারাপ গেলে অন্য কেউ দেবে। এইটাই তো সমাজ!

দান করলে পুণ্য হয়। দায়িত্ব নিলে মানব ধর্ম পালন করা যায়।তাই এই শীতে আসুন, আমরা সবাই একটু ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST