1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবোতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিল দুর্বৃত্তরা হোসেনপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য!
শিরোনাম

নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশ কাল বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছে

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন করার লক্ষ্যে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওর্য়াডের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওর্য়াডের নারায়ণপুর পশ্চিম পাড়া (হিন্দুপাড়া) মন্দির প্রাঙ্গনে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি আব্দুল বাছেদ বাছেদ (মাষ্টার),বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ রবিন মোল্লা, নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের নারায়ণপুর ইউনিয়ন সুপারভাইজার শাবনাজ জেবা’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারী কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষকে তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদেরও নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলো আর্থিক সুবিধা পাবে। এ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST